গোলাম মোস্তফা তানিমঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্তর্জাতিক প্রযুক্তি পেশাজীবীদের সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) চুয়েট স্টুডেন্ট শাখার বার্ষিক সাধারণ সভা ও ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের আইটি বিজনেস ইনকিউবেটরের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে আইইইই চুয়েট স্টুডেন্ট শাখার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: ইনজামাম-উল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বর্ষের জুনাইদ শাফকাত।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বর্ষের মো: আশরাফুল আলম তামিম। সহ-সভাপতি (অ্যাডমিন) হিসেবে মেহরীন রহমান, সহ-সভাপতি(টেকনিক্যাল) হিসেবে সৈয়দ ছিনাউল ইসলাম ইয়াশ, সহ-সভাপতি (অপারেশন) হিসেবে ইফতেখার নাঈম তাসিন, কোষাধ্যক্ষ হিসেবে মাসপুকুল আলম আরজু নির্বাচিত হয়েছেন। শাখার সহ- সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: জিয়াউদ্দিন আজাদ সিফাত এবং দিব্য জ্যোতি ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোমেন দাশগুপ্ত এবং পামেল দাশ।
আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং এফিনিটি গ্রুপের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে মাবরুরা উমামা, সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের ফাইরোজ তাসনিম রুহি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নাদিয়া সুলতানা নিযুক্ত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি (অ্যাডমিন) হিসেবে তাসফিয়া ইসলাম অবনি, সহ-সভাপতি (টেকনিক্যাল) হিসেবে ইশরাত জাহান হাবিবা, কোষাধ্যক্ষ হিসেবে দেবস্মিতা ধর নির্বাচিত হয়েছেন।
পাশাপাশি , ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজিকাল সোসাইটির সভাপতি পদে নিজাম উদ্দিন বাবু ও সাধারণ সম্পাদক দীপ মুহুরী; রোবটিক্স ও অটোমেশন সোসাইটির সভাপতি পদে জাবের আহসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. খালেদ আরাফাত; সিগন্যাল প্রসেসিং সোসাইটির সভাপতি পদে মো. জাহিদুর রহমান নোমান ও সাধারণ সম্পাদক সজীব তালুকদার; ফটোনিক্স সোসাইটির সভাপতি পদে রাজেশ মিত্র ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব রায়হান; পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির সভাপতি পদে মোহাম্মদ সালমান আসিফ ও সাধারণ সম্পাদক ইফাজ আফনান ফিরোজ এবং অ্যান্টেনা অ্যান্ড প্রোপাগেশন সোসাইটির পদে সভাপতি মিশু মিত্র ও সাধারণ সম্পাদক তাসনোভা ইসলাম নিযুক্ত হন।
অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ও আইইইই উপদেষ্টা ড. নূর মোহাম্মদ, এছাড়াও উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ও আইইইই চুয়েট শাখার কাউন্সিলর ড. মেহেদি হাসান চৌধুরী এবং ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও আইইইই অ্যান্টেনাস অ্যান্ড প্রোপাগেশন সোসাইটির উপদেষ্টা ড. মোহাম্মদ আজাদ হোসেন।
নবগঠিত কমিটির সভাপতি মো: ইনজামাম-উল হক চুয়েটনিউজ২৪ কে বলেন, আইইইই চুয়েট স্টুডেন্ট শাখা প্রায় ৪০০ এর অধিক মেম্বারের একটি ইন্টারন্যাশনালি রেকগনাইজড ক্লাব। আমরা গত এক্সকমে ৫১ টি ইভেন্ট এরেঞ্জ করেছি যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য, তাই এবার সবার এক্সপেক্টেশন অনেক বেশি, আমাদের চ্যালেঞ্জ টাও অনেক বড়। আশা রাখছি চুয়েটের রিসার্চ কালচার গ্রো করতে আমরা আমাদের সর্বোচ্চ দিতে পারব।