চুয়েট ক্যাড সোসাইটির নেতৃত্বে চিরঞ্জিত ও নাফি

মোঃতানভীর আহমাদ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ত্রিমাত্রিক ডিজাইন ও মেকানিকাল সফটওয়্যারে দক্ষতা অর্জনে কাজ করা চুয়েট ক্যাড সোসাইটির ২০২৪-২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে গত ২১ জুলাই (সোমবার) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চিরঞ্জিৎ রয় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিক্ষার্থী আলিফ মাহমুদ নাফি।

এছাড়াও ৩৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে আমেনা আক্তার তিন্নি(এডমিন), রায়হানুল নাঈম(রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট), মামজাদ ইউসুফ (ইলাস্ট্রেশন), অনীষ দেব তুর্য (ক্যাড), পারভেজ মাহমুদ রাফি (সিমুলেশন), যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার ইসলাম স্বপ্ন, সাংগঠনিক সম্পাদক পদে জায়েদ মাহমুদ এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহি আল ওয়াহিদ মনোনীত হয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা ড.সজল চন্দ্র বণিক ও একই বিভাগের প্রভাষক ও সংগঠনের মডারেটর প্রতীক চন্দ্র ঘোষ।

ক্যাড সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি চিরঞ্জিৎ রয় বলেন, “ক্যাড ডিজাইন ভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধান করা, ইন্ডাস্ট্রি এবং উচ্চশিক্ষায় কিভাবে ক্যাড কাজে লাগানো যায় তা আমাদের মূল লক্ষ্য থাকবে। একজন যন্ত্রকৌশলী হিসেবে ত্রিমাত্রিক ডিজাইন এবং সিমুলেশন ভিত্তিক বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরী। এইসব সফটওয়্যার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সবাইকে আমরা বিভিন্ন সেশন নিবো যাতে করে চাকরি ও গবেষনা ক্ষেত্রে আমাদের জুনিয়ররা একধাপ এগিয়ে থাকে।”

উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চুয়েট ক্যাড সোসাইটি নিয়মিতভাবে ত্রিমাত্রিক ডিজাইন, সিমুলেশন এবং মেকানিকাল ডিজাইন সংশ্লিষ্ট প্রশিক্ষণ, কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে।