২৯.০৪.১৪
চুয়েট প্রতিনিধি
রোবট দৌড়ের মূল পর্বে অংশ নেয়ার জন্য রোবট দৌড়ের বাছাই পর্ব চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রোবট দৌড় মাঠে অনুষ্ঠিত হবে আজ বুধবার। মূল পর্ব শুর হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। একই সাথে শুরু হবে দেশি-বিদেশি গবেষকদের নিয়ে যন্ত্রকৌশলবিদ্যা ও নবায়নযোগ্য শক্তির উপর তিনদিন ব্যাপী আর্ন্তজাতিক সম্মেলন। রোবট দৌড়ের বাছাইপর্বে এতে ১৭টি বিশ্ববিদ্যালয়ের ৩৬ দলের প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশ নিবে বলে গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আয়োজকরা। চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে গবেষণামূলক শিক্ষার্থীদের সংগঠন রোবোমেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন (আরএমএ) এর সহযোগিতায় দ্বিতীয়বারের ব্যতিক্রমধর্মী এই দৌড়ের আয়োজিত হচ্ছে।
