চুয়েটে অনুষ্ঠিত হলো ‘জ্বালানি সুবিচারে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

জারীন তাসমীন সাবা 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং জ্বালানি ও সামাজিক সুবিচার ফোরাম-এর সহযোগিতায় “জ্বালানি সুবিচারে বাংলাদেশ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি ২৪ মে (শনিবার) দুপুর ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপ-উপাচার্য ও পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। গেস্ট অব অনার ছিলেন চুয়েট, ইউএসটিসি ও রুয়েট-এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সম্মেলনের মূল্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ, কনজিউমার এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব)-এর এনার্জি অ্যাডভাইজার ও ডেফোডিল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এম. শামসুল আলম এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

সম্মেলনটির সভাপতিত্ব করেন চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।

সঞ্চালনায় ছিলেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।

সম্মেলনে বক্তারা বলেন, “সবক্ষেত্রে জ্বালানি সুবিচার নিশ্চিত করতে হবে। জ্বালানি বন্টনের ক্ষেত্রে সাম্য ও ন্যায্যতা বজায় রাখতে হবে। অধিকার আদায়ের জন্য সচেতনা গড়ে তুলতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অন্যথায় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হবে। ভবিষ্যত প্রজন্ম বিপদগ্রস্ত হবে।”

সম্মেলনে চুয়েটের বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে জ্বালানি খাতে ন্যায্যতা ও সামাজিক সুবিচার নিয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।