
জারীন তাসমীন সাবা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাস সম্প্রতি পরিণত হয়েছিল এক প্রযুক্তির অনবদ্য মহোৎসবে,নাচ, গান ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় তিনদিনব্যাপী রোবোটিকস ও প্রযুক্তি মহোৎসব। চুয়েটের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (MIE) বিভাগের উদ্যোগে আয়োজিত হয়েছিলো এই প্রতিযোগীতা। দেশের ৪১টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে অংশগ্রহণকারী প্রায় সাত শতাধিক শিক্ষার্থী নিয়েছে উৎসবে অংশ। গত ৮ই মে(বৃহস্পতিবার)শুরু হওয়া এই উৎসব গতকাল ১০ই মে ( শনিবার) পুরষ্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।
‘MIE ROBOLUTION 1.0’ নামের এই জাতীয় রোবটিক্স ও প্রযুক্তি উৎসবটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা ছিল না, বরং এটি ছিল একটি নতুন দিনের সূচনা, যেখানে তরুণদের উদ্ভাবনী চিন্তা এবং একের পর এক প্রযুক্তিগত অগ্রগতি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। যেখানে প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি শিক্ষার্থীদের প্রবল আগ্রহ এবং অদম্য ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ ঘটেছে ।
আজ বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সেরা প্রতিযোগীদের নাম ঘোষণার মধ্য দিয়ে দিনটি তিনদিন ব্যাপী এই উৎসব আনুষ্ঠানিকতা শেষ হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিগণ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
উৎসবের নানা আয়োজনে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা দেখিয়েছে তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও উদ্ভাবনী চিন্তা। CAD প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে টিম Phenol আর দ্বিতীয় স্থান অর্জন করে টিম Curva Parabollica Monza. উৎসবের বিশেষ প্রতিযোগীতা টেকাথনে Team Alpha’ প্রথম, ‘IUT_guys’ দ্বিতীয় এবং ‘ETE Brothers’ সম্মানজনক উল্লেখ লাভ করে।
রোবো সকার প্রতিযোগিতায় ‘Black Sabers’ চ্যাম্পিয়ন এবং ‘Induction Motor AUST’ রানার্স আপ হয়, যেখানে প্রতিযোগীরা রোবট নিয়ন্ত্রণ ও কৌশলের নিখুঁত প্রয়োগে নিজেদের দক্ষতা প্রমাণ করে।
এছাড়াও অনুষ্ঠিত হয় Line Following Robot প্রতিযোগিতা, যেখানে ১৬ ফুট × ১৫ ফুট আকারের মাঠে আটটি চেকপয়েন্টের নিয়ম অনুসরণ করতে হয় প্রতিযোগীদের। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ‘Team Solver’ (Living University), আর দ্বিতীয় স্থান অধিকার করে কুয়েটের ‘Team Lal Kobutor’। এসব আয়োজন তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে উৎসাহিত করছে এবং আগামী দিনের প্রযুক্তি নেতৃত্ব গড়ে তোলার ভিত্তি তৈরি করছে।
এই উৎসব ছিল প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য এক অনুপ্রেরণার প্ল্যাটফর্ম। এটি বাংলাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করার বার্তা বহন করেছে। ‘MIE ROBOLUTION 1.0’ শুধু প্রযুক্তির জয়গান নয়; এটি তরুণদের মেধা, উদ্ভাবনী ক্ষমতা এবং প্রযুক্তির প্রতি আগ্রহকে আরও গভীর করার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল প্রায় ৩ লক্ষ ৩০ হাজার টাকার প্রাইজমানি।