সপরিবারে চুয়েট শিক্ষার্থী করোনায় আক্রান্ত

চুয়েটনিউজ২৪ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীর পুরো পরিবারসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তড়িৎকৌশল (ইইই) বিভাগের ওই শিক্ষার্থীর মা-বাবা এবং ছোট বোনসহ সবারই করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ পাওয়া যায়। ওই শিক্ষার্থীর পুরো পরিবার বর্তমানে কুমিল্লায় অবস্থান করছেন।

জানা যায়, শুরুতে শিক্ষার্থীর বাবা অসুস্থতা বোধ করায় করোনা টেস্ট করায় এবং গত ২৫মে (সোমবার) টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। পরবর্তীতে পরিবারের অন্য সদস্যরা করোনা টেস্ট করায়। গতকাল ২৮মে (বৃহস্পতিবার) বাকিদেরও করোনা পজিটিভ বলে জানানো হয়।

আক্রান্ত চুয়েট শিক্ষার্থী জানায়, প্রথমে বাবার করোনা পজেটিভ হওয়ায় আমরা সবার করোনা টেস্ট করাই। আমাদের সবারই পজেটিভ আসে। আমরা বর্তমানে হোম আইসোলেশনে আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপ-পরিচালক হুমায়ুন কবির জানান, তড়িৎকৌশল বিভাগের এক শিক্ষার্থী স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছে। তার সাথে আমার যোগাযোগ হয়েছে। তার পরিবারের সকলের অবস্থা আগের থেকে একটু ভালোর দিকে। তবে বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো ধরনের সহযোগিতায় আমরা তার পাশে আছি।