শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে চুয়েট ছাত্র ইউনিয়নের মিছিল

bsu


চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চুয়েট সংসদ। আজ মঙ্গলবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে গোলচত্ত্বর পর্যন্ত মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিল শেষে গোলচত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চুয়েট ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাতুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ভৌমিক অটল, বঙ্গবন্ধু হল ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসিব লিখন এবং মতিয়ারুল আলম মেহেদি, রায়হান রোমান, মাহফুজ বিন মুজিব, অনিরুদ্ধ দাস, অনিক তঞ্চংঘ্যা ও নোমান ইবনে হাফিজ প্রমুখ। বক্তারা দেশে শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল নির্ধারনের দাবি জানান এবং  উচ্চশিক্ষার দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

তারিখ: ১২.১.২০১৬