চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মেকানিক্যাল প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছে মেকানিক্যাল ’১২্।আজ কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা মেকানিক্যাল ’১৩ কে ৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ।ফাইনালে প্রধান অতিথি হিসেবে চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মো: রফিকুল আলম,ছাত্র কল্যান পরিচালক অধ্যাপক ড. আশুতোষ শাহা ,সেন্টার পর ইন্ডাষ্ট্রিয়াল প্রব্লেম এন্ড রিসার্চ এর চেয়ারম্যান অধ্যাপক ড. বদিউস সালাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন চুয়েট উপাচার্য। এ সময় উপাচার্য তার ছাত্র জীবনের স্মৃতি চারন করে পড়ালেখার পাশাপাশি মেকানিক্যাল ডিপার্টমেন্টের এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন তৃতীয় বর্ষের তানভীর মাহমুদ ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন তৃতীয় বর্ষের কাওসার আহমেদ স্বাধীন । এছাড়াও উদীয়মান খেলোয়াড় হিসেবে প্রথম বর্ষের তন্ময় আহমেদ ,সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে দ্বিতীয় বর্ষের সালাউদ্দীন সুমন এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কাওসার আহমেদ স্বাধীনকে পুরস্কৃত করা হয় । ।
উল্লেখ্য, গত ৭ ই জানুয়ারী থেকে মেকানিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের(১২ ব্যাচ) আয়োজনে এ টুর্নামেন্ট শুরু হয়।
# তারিখ-৩০.০১.২০১৬
