
ইনতিশার রহমান
বিদ্যুৎ উৎপাদন বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের জন্য সমানভাবে উপযোগী এমনই একটি বহুমুখী পরিবেশবান্ধব বাঁধ তৈরি করেছেন ফিলিপাইনের ইউনিভার্সিটি অব ফিলিপিন্স ডিলিমান (ইউপিডি) বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষকরা এই বাঁধের নাম দিয়েছেন ‘গ্যায়া ড্যাম’। উদ্ভাবনকারী গবেষকদের মতে, এই বাঁধ একই সাথে যথেষ্ট মজবুত ও এর নির্মাণব্যয়ও সাধারণ কংক্রিটের বাঁধ অপেক্ষা অনেক কম।
গ্যায়া বাঁধ তৈরি করা হয়েছে স্টিলের তারের জালি, রিসাইকল্ড কংক্রিট, গ্যাবিয়ন ব্যাগ কেজ। এই বাঁধ আকষ্মিক বন্যা ও প্রতিরোধ করতে পারবে। এছাড়াও জেনারেটর যুক্ত করে খুব সহজেই একটি ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যাবে এই বাঁধ। উপরন’ এই বাঁধ ডিজাইন করা হয়েছে যেন এটি পানিতে বিশেষ রকমের এনজাইম ও প্রোটিন নিঃসরণ করে থাকে। এই প্রোটিনগুলো ফসলের পুষ্টি শোষণে সাহায্য করে ও এনজাইমগুলো ক্ষতিকারক কীটের বহিঃরাবরণে জমা হয়। তাই একইসাথে বাঁধ পালন করবে প্রাকৃতিক কীটদমনকারির ভূমিকাও।
বাঁধটির উদ্ভাবক দল বর্তমানে বাঁধটির বাস্তব ব্যবহার এবং এর বাণিজ্যিক নিমার্ণের জন্য কাজ করছেন।
তারিখ-১১/৪/২০১৫