তরুণরা দেখল মঙ্গল গ্রহে চলাচলে সক্ষম রোবট

21686950_1995024014061619_1834306207499015241_o-1

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মঙ্গল গ্রহ উপযোগী রোবট গবেষকদের একটি দল ‘মঙ্গল অভিযাত্রিক’ গত ২০ সেপ্টেম্বর তাদের বিভিন্ন গবেষণা সামগ্রী চুয়েটের তরুণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ। দলটির প্রতিষ্ঠাতা দলনেতা মাঈনুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আয়োজকরা মঙ্গলে বিজ্ঞানের নিয়মগুলো কিভাবে কাজ করে তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এসময় দলটির তৈরিকৃত মঙ্গলে চলাচলে সক্ষম রোবট ‘মার্স রোভার’ , মানবসদৃশ রোবট এবং আধুনিক মাল্টি-কপ্টার প্রযুক্তি শিক্ষার্থীদের প্রদর্শন করা হয়। তাছাড়াও আয়োজকরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মঙ্গল গ্রহে চলাচলে সক্ষম রোবট তৈরির প্রতিযোগিতা সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা দেন।

পরে কম্পিউটার কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাবের আল হাসানকে দলটির নতুন দলনেতা হিসেবে ঘোষণা করা হয়।

তারিখঃ ২২/০৯/২০১৭ ইং