জার্মানিতে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

ইউরোপের দেশ জার্মানিতে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রথম বারের মতো এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। দেশটির অন্যতম বৃহত্তম শহর বার্লিনে এ আয়োজন করা হয়।  

চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের কিছু অংশ

গত ৩০ সেপ্টেম্বর(শনিবার) জার্মানিতে অবস্থানরত চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা এমন আয়োজন করে যা ইউরোপের এই দেশটিতে প্রথম। উৎসবে চুয়েটের প্রাক্তনদের সাথে যোগ দিয়েছিলো তাদের পরিবার পরিজন। দেশের বাইরে কোনো জায়গায় একই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে একত্রিত হতে পেরে উচ্ছ্বসিত অনেকে। এ পুনর্মিলনকে ঘিরে সেদিন সাংস্কৃতিক পরিবেশনা, পারিবারিক ক্রীড়া প্রতিযোগিতা এবং ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারের নানান সব আয়োজন করা হয়।

উৎসবে চুয়েটের প্রাক্তনদের সাথে তাদের পরিবার পরিজন

জার্মানিতে অবস্থানরত চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের এমন আয়জনে আয়োজক কমিটি জানান, সত্যিকার অর্থে এটি একটি অন্তর্ভুক্তিমূলক এবং হৃদয়গ্রাহী বিষয় ফুটে তুলেছে । চুয়েট অ্যালামনাই জার্মানি আয়োজিত এই ইভেন্টে চুয়েট গ্র্যাজুয়েটদের মধ্যে সম্প্রদায়ের দৃঢ় অনুভূতির ওপর জোর দেওয়া হয়েছে। এটি এমন একটি আয়োজন ছিল যার লক্ষ ছিলো পুনঃসংযোগের, স্মৃতি স্মরণ করিয়ে দেওয়ার এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করার।  চুয়েটে কাটিয়ে আসা সময়ে তৈরি হওয়া বন্ধনগুলিকে আরও দৃঢ় করে। এই পুনর্মিলন নিঃসন্দেহে জার্মানিতে চুয়েটের প্রাক্তন ছাত্রদের স্থায়ী চেতনার প্রমাণ হিসাবে বছর পর বছর বয়ে নিবে।

চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের কিছু অংশ