চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০১৭-১৮ ইং ঘোষণা করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর, সোমবার চুয়েটের পশ্চিম গ্যালারীতে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয় ।
নতুন কমিটিতে ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইনজামাম উল হক সভাপতি হিসবে এবং পিএমই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
আট সদস্যের নতুন এই কমিটিতে মোঃ আলাউদ্দিন সাংগঠনিক সম্পাদক হিসেবে , সৈয়দ তাহমিদ হোসেন অর্থ সম্পাদক হিসেবে , রাফাত হাসান দিগন্ত প্রচার সম্পাদক হিসেবে এবং রাকিবুল ইসলাম মুন্না দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়াও মনির হোসেন এবং আতাহার মাসুম তারিফকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয় ।
বিদায়ী কমিটির সভাপতি সাদমান সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রকৌশল শিক্ষার ব্যস্ততার মধ্যেও ক্যাম্পাসে সাংবাদিকতার চর্চা সত্যিই প্রশংসনীয়। আশা করি নতুন কমিটির সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে চুয়েটের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
২৫/০৯/২০১৭ ইং
