নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেধা তালিকা সহ অপেক্ষামান তালিকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আগামী ২৯ নভেম্বর থেকে মেধাক্রম অনুযায়ী পছন্দের ভিত্তিতে ‘ক’ বিভাগ , ‘খ’ বিভাগ এবং সংরক্ষিত আসনে ভর্তি কার্যক্রম শুরু হবে। মেধাতালিকায় আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষামান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তি করানো হবে।
ভর্তি পরীক্ষার ফল ডাউনলোড করা যাবে এই ঠিকানায়: http://www.cuet.ac.bd/admission/result111216.php
