চুয়েট চিকিৎসা তহবিলের ক্যাম্পেইন শুরু হচ্ছে চুয়েট ক্যাম্পাসে

FB_IMG_1486198872670
চুয়েটনিউজ২৪ডেস্ক :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি চুয়েট চিকিৎসা তহবিল এর উদ্যেগে একটি ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে । এই দুই দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে বিশ্ববিদ্যালয়ের গোলচত্তরে ।
ক্যাম্পেইনের উদ্বোধন করবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ  রফিকুল আলম । এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রধান প্রকৌশলী নিখিল চন্দ্র চৌধুরী এবং ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন সহ আর অনেক ।
“আমরা আমাদের জন্য” এই স্লোগানকে সামনে রেখে চুয়েট চিকিৎসা তহবিল কাজ করছে চুয়েটের সেসকল চুয়েটিয়ানদের জন্য যাদের পরিবারের পক্ষে তাদের চিকিৎসার ভার এককভাবে বহন করা সম্ভব নয় । আর তাদেরই পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে চুয়েট চিকিৎসা তহবিল তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন চুয়েটের প্রক্তন শিক্ষার্থী প্রকৌশলী মো:জসীম উদ্দীন।
তাই অার্থিক ভাবে অসচ্ছল প্রকৌশলীদের চিকিৎসা সহায়তা দেওয়ার লক্ষ্যে চুয়েটে একটি ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন বুথ খোলা হচ্ছে যেখানে বর্তমান শিক্ষার্থীরা ও প্রাক্তন শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে চুয়েট চিকিৎসা তহবিল এর সদস্য পদ লাভ করতে পারবে । সেক্ষেত্রে সদস্যপদের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের ১০০০ টাকা ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা এবং আজীবন সদস্যপদের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের ৩১০০০ টাকা ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ১০৫০০ টাকা নির্ধারন করা হয়েছে ।