চুয়েট ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর, রবিবার বিশ্ববিদ্যালয়ের পূর্ব গ্যালারীতে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়।

নতুন কমিটিতে কম্পিউটার কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী হাসান সাকিব সভাপতি হিসেবে এবং যন্ত্রকৌশল বিভাগের একই বর্ষের রাদিফ উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটিতে অন্যান্যদের মধ্যে মোঃ মাহফুজুর রহমান সহ-সভাপতি হিসেবে, মোঃ আজিজুল হাকিম যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে এবং মোঃ তৌহিদুল ইসলাম চৌধুরী সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

নতুন কমিটির সভাপতি কাজী হাসান সাকিব নিজের লক্ষ্য জানিয়ে চুয়েটনিউজ২৪কে বলেন, নতুন কমিটির সবাইকে সাথে নিয়ে চুয়েট ক্যারিয়ার ক্লাবকে আমরা সামনে এগিয়ে নিতে চাই। এজন্য চুয়েট প্রশাসন এবং সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।

২৪/০৯/২০১৭ ইং