চুয়েট কর্মচারী সমিতি নির্বাচন: জামাল উদ্দীন সভাপতি ও হাবিবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

2
চুয়েট কর্মচারী সমিতির নবনির্বাচিত সদস্যবৃন্দ

 

চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত সাত ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত কর্মচারী সমিতির নির্বাচন-২০১৫ এ মো: জামাল উদ্দীন সভাপতি ও মোহাম্মদ হাবিবুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এদিন  রাতেই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে লাইব্রেরিয়ান জনাব মো: আবুল হোসেন শেখ ও প্রধান প্রকৌশলী মো: সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনে সভাপতি পদে মো: জামাল উদ্দীন ১৬১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তপন দে পেয়েছেন ৪৪ ভোট। অন্যদিকে সহ-সভাপতি পদে মো: আবদুর রহিম ১৪০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রাজী আহম্মদকে (৫৭ ভোট) এবং সাধারন সম্পাদক পদে মোহাম্মদ হাবিবুল ইসলাম মিলু ১৪৬ ভোট নিয়ে  নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আজিজুর রহমানকে(৬৩ ভোট) পরাজিত করেছেন ।
এছাড়াও যুগ্ম সম্পাদক পদে মো: মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে বিশ্বজিৎ ভট্টাচার্য, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ ছাবের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: আরিফ, দপ্তর সম্পাদক পদে মো: মাহবুবুর রহমান, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো: শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে বিজয়ী চারজন হলেন মো: বরকত উল্লাহ, মো: আবু সাদাত, মো: ইসমাইল ও মো: শহিদুল ইসলাম ।

উপাচার্য ও উপ-উপাচার্যের সাথে সাক্ষাত:
চুয়েট কর্মচারী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পরদিন আট ডিসেম্বর মঙ্গলবার সকালে উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম , উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এ সময় উপাচার্য নতুন কমিটির সকলকে অভিনন্দন জানান এবং সার্বিক সাফল্য কামনা করেন। তিনি বলেন, চুয়েটের চলমান অগ্রযাত্রায় কর্মচারীগণ বিভিন্নভাবে অবদান রেখে চলেছে। আগামী দিনেও সকলে মিলে-মিশে কাজ করে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন-অগ্রগতিতে কর্মচারীগণ গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদী।

3
উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত চুয়েট কর্মচারী সমিতির সদস্যবৃন্দ

 

তারিখ: ১২-১২-২০১৫