চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ০৫ নভেম্বর , শনিবার অনুষ্ঠিত হবে। আজ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি এবং পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো: হযরত আলী,স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন প্রফেসর ড. মো: মোস্তফা কামাল, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো: মাহবুবুল আলম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. জামাল উদ্দিন আহম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী এবং কমিটির সচিব রেজিস্ট্রার (অতি: দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী। ভর্তি পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্যাদি চুয়েটের ওয়েবসাইট-www.cuet.ac.bd তে পাওয়া যাবে।
তারিখঃ২৬.০৭.২০১৬