চুয়েটে ভর্তির আবেদন শুরু ৩০ আগস্ট

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের স্নাতক কোর্সে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদন গ্রহণ করা শুরু হবে ৩০ আগস্ট। ভর্তির আবেদনের শেষ তারিখ ও সময় ০৭ অক্টোবর এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা ১৮ অক্টোবর প্রকাশ করা হবে। ৩১ অক্টোবর ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে। ভর্তির  আবেদনের জন্য প্রার্থীকে শুধুমাত্র ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.০ পেয়ে পাশ করতে হবে এবং এসব বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৭.০০ পেতে হবে। এ লেভেল এবং বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে পাশকৃত প্রার্থী ব্যতীত অন্যান্যদের আবেদন শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে গ্রহণ করা হবে। ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  থেকে জানা যাবে।
২৭-০৮-২০১৫