নাজমুস সাকিব:
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ ৮ম জাতীয় স্নাতক গনিত অলিম্পিয়াড-২০১৬ চট্রগ্রাম অঞ্চলের প্রতিযোগীতা পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্যালারীতে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এবং এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায়, বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগ কতৃক আয়োজিত এ প্রতিযোগীতায় চট্রগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
এতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন যথাক্রমে চট্রগ্রাম সরকারী মহসিন কলেজের ছাত্রী নাসরিন আক্তার এবং চট্রগ্রাম সরকারী সিটি কলেজের ছাত্র হাসানুর রহমান। তৃতীয় হন চুয়েটের তড়িৎ কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ। এ প্রতিযোগীতায় শীর্ষ ১০ জন শিক্ষার্থী বুয়েটে অনুষ্ঠিতব্য পরবর্তী পর্বে অংশগ্রহন করতে পারবে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সম্মানিত অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সুপার নিউমারী অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুজিবুর রহমান চৌধুরী, ও বুয়েটের অধ্যাপক ড. মনিরুল আলম সরকার । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চুয়েটের গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: ইয়াকুব আলী।
