চুয়েটে গ্রীন ফর পিস এর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

17361095_1052162951557045_885586478_n

 চুয়েটনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (  চুয়েট) গ্রীন ফর পিস এর আয়োজনে গ্রীন বিল্ডিং অপরচুনিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । গত শনিবার বিকেলে পুরকৌশল বিভাগে সেমিনার রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয় । সেমিনারে কি নোট স্পীকার ছিলেন  360 TOTAL SOLUTION  এর ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ এবং মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক  ড . জামাল উদ্দীন । সেমিনারে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বাংলাদেশের প্রভাব এবং বাংলাদেশে গ্রীন বিল্ডিং নির্মাণে বিভিন্ন প্রযুক্তির কথা আলোচনা করা হয় । এ সময় অনন্ত আহমেদ বলেন , বর্তমানে উন্নত দেশে  বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য গ্রীন বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হচ্ছে । আমাদের দেশেও বর্তমানে এ বিষয়ে মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা অচিরেই এ বিষয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হব ।
সেমিনার শেষে অধ্যাপক ড. জামাল উদ্দীন এ ধরনের সেমিনার আয়োজনের জন্য গ্রীন ফর পিস কে ধন্যবাদ জানান ।