চুয়েটে ‘কোর অ্যানালাইসিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ (পিএমই)-এর উদ্যোগে ‘কোর অ্যানালাইসিস’ শীর্ষক এক সেমিনার গত ১৪ সেপ্টেম্বর  অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম এবং  যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. বদিউস সালাম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লি: (বাপেক্স)-এর ল্যাবরেটরি ডিভিশনের জেনারেল ম্যানেজার মিসেস নাদিরা বেগম।
এছাড়া পিএমই বিভাগের বিদ্যমান ল্যাব ইক্যুপমেন্ট এর বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন করেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: আমির”ল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন পিএমই বিভাগের প্রধান প্রফেসর ড. সজল চন্দ্র বণিক। সেমিনারটি সঞ্চালনায় ছিলেন উক্ত বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ ইসলাম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, পিএমই বিভাগকে বিশ্বমানের ল্যাব ইক্যুপমেন্ট সুবিধায় গড়ে তোলা হচ্ছে ।  এর ফলে শিক্ষা ও গবেষণায় এ বিভাগের সমৃদ্ধি আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম বলেন, এ ধরনের সেমিনার আয়োজন অত্যন- সময়োপযোগী ও গুর”ত্ববহ। এ সেমিনারের মাধ্যমে পিএমই বিষয়ে জ্ঞান ও অগ্রগতি জেনে ভবিষ্যতের জন্য কাজে লাগানো যাবে।

যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. বদিউস সালাম বলেন, সূচনালগ্ন থেকেই চুয়েটের পিএমই বিভাগের অগ্রগতি অত্যন- আশাব্যঞ্জক। এটি উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।

এতে মূল প্রবন্ধে ‘কোর অ্যানালাইসিস’ কিভাবে করা হয় সেই বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. সজল চন্দ্র বণিক সেমিনারটি সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।