চুয়েটে এসরোর নতুন কমিটি ঘোষণা

21905499_1614706385260780_510781761_n-001

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রোবটিক্স ও মহাকাশ গবেষণা সংস্থা এন্ড্রোমিডা স্পেস এন্ড রোবটিক্স রিসার্চ অর্গানাইজেশনের (এসরো) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । গত ২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফয়সাল আজিজ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বর্ষের ইইই বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ দাশ। কমিটিতে অন্যান্যদের মধ্যে ফয়সাল আহমেদ ও ওসমান চৌধুরী সহ-সভাপতি হিসেবে, অনয় সাহা সাংগঠনিক সম্পাদক হিসেবে এবং শামিম আহমেদ শাহিন অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন এবং এমআইই বিভাগের প্রভাষক হুমায়ুন কবির। বিদায়ী কমিটির সভাপতি পিয়াস দাশ সভায় সভাপতিত্ব করেন।

নতুন কমিটির সভাপতি ফয়সাল আজিজ নিজের উদ্দেশ্য জানিয়ে চুয়েটনিউজ২৪কে বলেন, সহপাঠি এবং অনুজদের সবাইকে সাথে নিয়ে এসরোকে সামনের দিকে এগিয়ে নিতে চাই । নিজ নিজ দক্ষতা বৃদ্ধি করে এসরোর সদস্যরা যেন চুয়েট এবং দেশের উন্নয়ন করতে পারে ,সে লক্ষ্যেই আমরা কাজ করব।

তারিখঃ ২২/০৯/২০১৭ ইং