ইনজামাম উল হক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) মহাকাশ ও রোবটিক্স গবেষণা সংস্থা এন্ড্রোমিডা স্পেস এন্ড রোবটিক রিসার্চ অর্গানাইজেশন (এসরো) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৯ নভেম্বর, মঙ্গলবার , বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে আয়োজিত হওয়া সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পিয়াস দাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাসিব ফকির লিখন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহেদ শাহরিয়ার দিপু এবং আবিদুর রহমান নাবিল। সহকারি সাধারণ সম্পাদক হয়েছেন ফজলে রাব্বি এবং সুশান্ত দেব নাথ। কমিটিতে অন্যান্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে হামিদ হাসান হিমেল, অর্থ সম্পাদক পদে সাইদুল ইসলাম এবং গবেষণা সম্পাদক হয়েছেন সাজন দাস।
সংগঠনটির এই বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. মোঃ আহাসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মেন্টর ইইই বিভাগের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম । বিদায়ী কমিটির সভাপতি বিকাশ কুমার ভৌমিক সভায় সভাপতিত্ব করেন।
