মোহাম্মদ আলাউদ্দিন: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগের উদ্যোগে ইটিই ডে উদযাপিত হয়েছে।
আজ সকাল দশটায় বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে দিনের মূল অনুষ্ঠান শুরু হয় । র্যালিটি তড়িৎ ও যন্ত্রকৌশল ভবন হতে আরম্ভ হয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড . মোহাম্মাদ রফিকুল আলম, বিভাগীয় প্রধান সহ আরো অনেকে।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি সেমিনারের আয়োজন করা হয় । উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড.মাহমুদ আব্দুল মতিন ভূইয়া ,ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ মশিউল হক। এছাড়াও রিসোর্স গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো.ফারুক হোসেইন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীনফোন এবং রবি আজিয়াটা লিমিটেড এর চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তড়িৎ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.কাজী দেলোয়ার হোসেন।
এ সময় উপাচার্য তার বক্তব্যে তড়িৎ এবং কম্পিউটার প্রকৌশল বিভাগের গবেষণার ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন এবং বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আধুনিক বিশ্বকে নেতৃত্ব দেয়ার আহবান জানান।
বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্র বনাম শিক্ষক একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় এবং সন্ধ্যায় পুরষ্কার বিতরণীসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় ।
তারিখ :১৮/০১/২০১৭
