চুয়েটে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগীতা শুরু

received_974612892671016

ইনজামাম উল হক ঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিতার্কিকদের সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটির (চুয়েটডিএস) উদ্যোগে, তিনদিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগীতা ‘আইডিডিসি-২০১৭’ শুরু হয়েছে।  শুক্রবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ( অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী প্রতিযোগীতাটির উদ্বোধন করেন ।

প্রতিযোগীতার প্রথম দিনে বাংলা সংসদীয় বিতর্কের কোয়াটার ফাইনাল পর্যন্ত প্রথম তিনটি রাউন্ড অনুষ্ঠিত হয় । এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৬টি দল অংশ নেয় । বাংলা বিতর্কের সেমিফাইনাল রাউন্ড শনিবারে অনুষ্ঠিত হবে । ফাইনাল রাউন্ডটি অনুষ্ঠিত হবে রবিবারে। এছাড়াও ইংরেজি সংসদীয় বিতর্কের সবগুলো রাউন্ড শনিবারে অনুষ্ঠিত হবে । পাশাপাশি উপস্থিত বক্তব্য প্রতিযোগীতার সবগুলো রাউন্ড শনিবারে অনুষ্ঠিত হবে, এতে অংশগ্রহন করবে বিশ্ববিদ্যালয়ের ত্রিশ জন শিক্ষার্থী ।

এ ব্যাপারে জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক মাকসুদ রহমান চৌধুরী চুয়েটনিউজ২৪’কে বলেন, বিতর্ক ও বক্তব্য প্রতিযোগীতার পাশাপাশি ’১৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য ‘গল্পবাজ’ নামে গল্প লেখার প্রতিযোগীতা আয়োজিত হচ্ছে। এর মধ্যে সেরা তিনটি গল্প আমাদের ত্রৈমাসিক সংখ্যা আড্ডারু’তে প্রকাশিত হবে। এছাড়াও শেষদিন রবিবারে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।