চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আলোকচিত্রীদের সংগঠন চুয়েট ফটোগ্রাফিক সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬আগস্ট(মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে আয়োজিত এই সভায় সংগঠনটির নতুন কার্যকর কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দীপ্তনীল রায়। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাফিউল ইসলাম। তারা উভয়ই চুয়েট পুরকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ।
বিদায়ী কমিটির সভাপতি সাজ্জাদ ইউসূফ সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের শিক্ষক অমিত ইমতিয়াজ ও ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আরিফ ইশতিয়াক।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি দীপ্তনীল রায় বলেন, “দীর্ঘদিন করোনা লকডাউনের কারণে চুয়েট ফটোগ্রাফিক সোসাইটির অফনাইল কার্যক্রমগুলো বন্ধ ছিল । আমাদের নতুন কমিটি ক্যাম্পাসের সেসকল কার্যক্রমগুলো পূনরায় সচল করার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য কাজ করবে ।”