হাবিব আসলামঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের সমাপনী বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে দ্বিতীয় বারের মতো ফুটসাল টুর্নামেন্ট আয়োজন সম্পন্ন হয়েছে। উক্ত টুর্নামেন্টের ফাইনালে আজ বিকাল ৩ টায় মুখোমুখি হয় বিভাগটির ২টি দল কার্বন-এক্স ও স্পার্টান এফ সি । মুখোমুখি লড়াইয়ে স্পার্টান এফ সি কে ১-০ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কার্বন-এক্স।
এবারের টুর্নামেন্টে মোট ৮ টি দলের অংশগ্রহণে সর্বমোট ১৫ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন সমাপনী বর্ষের (‘১৮ ব্যাচ) শিক্ষার্থী ইসমাইল কবির চৌধুরী (হিমু) এবং সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের (‘১৯ ব্যাচ) শিক্ষার্থী সাকির হোসেন রিয়াজ।
ফাইনাল শেষে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়েশা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম।
অধ্যাপক ড. আয়েশা আক্তার বলেন, নিজ বিভাগের মধ্যে এই ধরনের আয়োজন সিনিয়র-জুনিয়রদের মধ্যকার ভ্রাতৃত্ব বন্ধন আরো দৃঢ় করবে বলে মনে করি। আমি আশা করবো, আয়োজনের এই ধারা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে।