চুয়েট ডিবেটিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা

সাঈদ চৌধুরীঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) বিতার্কিকদের সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটি এর ২০২১-২২ সেশনের কার্যনিবার্হী কমিটি ঘোষণা করা হয়েছে।

এত্ব সভাপতি হিসেবে পুরকৌশল বিভাগের আজিজুর রহমান ইজাজএবং সাধারণ সম্পাদক হিসেবে  একই বিভাগেরই জানে আলম সজীব মনোনীত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক হিসেবে পুরকৌশল বিভাগের রেদোয়ান রিশাদ, সাংগঠনিক সম্পাদক  তানিশা ফাইরুজ মনোনীত হয়েছেন।

২০২০-২১ সেশনের সভাপতি সৌম্য স্বরাজ মন্ডল স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এরপর খন্দকার জোবায়ের  রহমান  সংগঠনটির বার্ষিক সফলতা নিয়ে একটি বাৎসরিক প্রতিবেদন পড়ে শোনান।

অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি চুয়েট ডিএসের সকল কার্যক্রমের প্রশংসা করেন।ভবিষ্যতে আরো সুন্দর ও  আরো ভালো অনুষ্ঠান  করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও ডিএসের প্রাক্তন সদস্য গণও উপস্থিত ছিলেন। তারা নতুন কমিটিকে সাধুবাদ ও পুরাতন কমিটিকে অভিনন্দন জানান।

নব্য সভাপতি আজিজুর রহমান ইজাজ বলেন, নতুন কমিটির সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। আমরা তারুন্য উৎসব আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করব। সেইসাথে বিদায়ী কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই।