চুয়েট ক্যারিয়ার ক্লাবের নবীনবরণ অনুষ্ঠিত

চুয়েট নিউজ২৪ ডেস্কঃ
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) এর ক্যারিয়ার ভিত্তিক সংগঠন “চুয়েট ক্যারিয়ার ক্লাব” এর নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে ২০২০-২১শিক্ষাবর্ষের প্রায় ৬০জনের অধিক শিক্ষার্থীদের বরণ করে নেয় ক্লাবটি।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ডঃ রেজাউল করিম, ক্যারিয়ার ক্লাবের মডারেটর এবং তড়িৎ ও তাড়িতকৌশল বিভাগের শিক্ষক ডঃ মেহেদী হাসান চৌধুরী,পানি সম্পদ কৌশল বিভাগের শিক্ষক পোলেন চাকমা, ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রিয়ন্তি পাল টু্ম্পা, ক্যারিয়ার ক্লাবের সভাপতি জাহিদ হাসান ও সম্পাদক আশফাক আসিফ।

অনুষ্ঠানের শুরুতে চুয়েট ক্যারিয়ার ক্লাব আদ্যোপান্ত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টশন এর মাধ্যমে তুলে ধরা হয়।এরপর সমসাময়িক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সভাপতি জাহিদ হাসান বলেন, ২০১৯-২০শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা খুব প্রাণোচ্ছলভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের অনুজদের ক্লাবে বরণ করে নিয়েছে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ক্যারিয়ার ক্লাবের কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করে। পাশাপাশি উচ্চ শিক্ষা এবং আগামীদিনের মেধার প্রতিযোগিতায় টিকে থাকতে কিভাবে প্রস্তুত রাখতে হবে সে ব্যাপারে অনুপ্রাণিত করে ক্লাবটি।