চুয়েটে ১ম বারের মতো চাঁদপুর জেলা ছাত্রসংগঠনের কমিটি ঘোষণা

মো. গোলাম রব্বানী:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) যাত্রা শুরু করেছে চাঁদপুর জেলা ছাত্রসংগঠন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি হওয়া অঞ্চল ভিত্তিক সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনগুলোর তালিকায় ১ম বারের নাম লেখালো ইলিশের জন্য খ্যাত এই অঞ্চল চাঁদপুর।

গত বৃহস্পতিবার(১৬ মার্চ) চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রঞ্জিত কুমার সূত্রধর প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠাতা কমিটি ঘোষণা করেন। এছাড়াও উপদেষ্টাদের তালিকায় আরও রয়েছেন কম্পিউটার কৌশল বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা খানম এবং মো. বিলাল হোসাইন। চীফ মডারেটর হিসেবে দায়িত্ব নিয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. দীন ইসলাম এবং মডারেটর পদে রয়েছেন ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক ইফতেখার হোসাইন ও খাদিজা আকতার।

কমিটিতে সভাপতির পদে নির্বাচিত হয়েছেন চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমাম হোসেন নিরব এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাফায়েত হোসেন রাফছান। এছাড়াও সাদাত বিন হোসেন প্রান্ত,মো.শাফিন হোসাইন এবং সৈয়দ নাকিবুল ইসলামকে যৌথ ভাবে সহ সভাপতি নির্বাচিত করে মোট ৫৭ সদস্যদের কমিটি ঘোষণা করা হয়।

আঞ্চলিক সংগঠনগুলোর তালিকায় নিজেদের নাম লেখানো, সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা,লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে নবগঠিত কমিটির সভাপতি মো. ইমাম হোসেন নিরব জানান,অন্যান্য ছাত্রসংগঠনগুলোর মতো আমরা এগিয়ে যাবো নিজস্ব প্রত্যয়ে। নিজ এলাকা থেকে আগত শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের মুল লক্ষ। এই এসোসিয়েশন শুধু মাত্র আমাদের মধ্যে ভাতৃত্বের বন্ধনই বাড়াবে তা না, আমরা গরীব ও অসহায় শিক্ষার্থীদের পাশাপাশি নবীণ শিক্ষার্থীরা যারা আসবে তাদের চুয়েটে নানান সময়ে্র সমস্যাগুলো কাঁধে কাঁধ মিলিয়ে সমাধান করবো। সকলে সকলের পাশে থেকে শিক্ষার্থীদের কল্যানে সকল ধরণের উদ্যোগ নিয়ে যাবো।

উল্লেখ্য এর আগে চাঁদপুর অঞ্চলটি বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশনে অন্তর্ভুক্ত ছিলো। কিন্তু এবার তারা নিজেদের সংগঠন নিয়ে আলাদাভাবে যাত্রা শুরু করেছে।