চুয়েটে সিলেট স্টুডেন্টস ফোরামের নতুন কমিটি গঠন

তানবির আহমেদঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম আঞ্চলিক সংগঠন সিলেট স্টুডেন্টস ফোরাম এর ২০২২-২৩ মেয়াদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (‘১৮ ব্যাচ) পুরকৌশল বিভাগের শিক্ষার্থী গিরিধারী দেব এবং সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বর্ষের ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থী ঊর্মি ধর।

৪৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আশহার ইনতেযাম তাহবির, সারোয়ার স্বচ্ছ, ইমনুল হক রোমান এবং মোহনা দে সৃষ্টি। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তন্ময় কান্তি সাহা, সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, দপ্তর সম্পাদক হিসেবে আশফাক উদ্দিন আহমদ মনোনীত হয়েছেন।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও গণিত বিভাগের প্রভাষক মো. সেলিম হোসেন এবং ফোরামের মডারেটর, ইটিই বিভাগের প্রভাষক স্নেহা দেব।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী কমিটির সভাপতি আশেকুল ইসলাম সুমন বলেন, সিলেট স্টুডেন্টস ফোরামে আমরা সবাই পরিবারের মতো। ফোরামের সকল সদস্যকে আমরা নিজের পরিবারের সদস্যদের মতো আগলে রাখি। আশা করি নবগঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ে সামাজিক কার্যক্রমের অগ্রগামী থাকবে।