চুয়েটে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

সাঈদ চৌধুরী:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার প্রকৌশল (সিএসই) বিভাগের আয়োজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে শিরোনাম ছিলো ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং:বেস্ট প্রফেশনাল প্র‍্যাকটিস’।

গতকাল শনিবার সিএসই বিভাগের সভাকক্ষে দিনব্যাপী উক্ত কর্মশালাটি পরিচালনা করে ঢাকাস্থ দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান দি ব্রেইন ষ্টেশন-২৩ ।এতে উক্ত প্রতিষ্ঠান হতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুল্লাহ বিন আমিন, এস এম সিয়াম হোসাইন, মো. আরিফুল ইসলাম, মাহাতাব উদ্দিন শাহেদ এবং অভিলাষ দত্ত।কর্মশালায় সিএসই বিভাগের সমপনী বর্ষের (ব্যাচ ‘১৭) শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উক্ত কর্মশালায় সফটওয়্যার ডেভেলপ করার আধুনিক প্রযুক্তি এবং শিল্পে বহুল প্রচলিত প্রদ্ধতির প্রয়োগ বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব ধারণা প্রদান করা হয়। একই সাথে সদ্য পাশকৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পেশায় সফল হতে হলে যে সকল দক্ষতা অর্জনের ওপর লক্ষ্য রাখতে হবে সে বিষয়েও কর্মশালায় আলোচনা করা হয়।অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মধ্যে দিয়ে কর্মশালটি শেষ হয়। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. মোকাম্মেল হক এর সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রেইন ষ্টেশন-২৩ কোম্পানির কর্মকর্তা, প্রকৌশলীগণ এবং ওয়ার্কশপের প্রধান সমন্বয়ক সিএসই বিভাগের শিক্ষক মীর মু. সাক্কী কাওসার ও অভিষেক দাস। সফলভাবে কর্মশালাটি সম্পাদনে সহযোগীতা করেন সিএসই বিভাগের সমাপনী বর্ষের (ব্যাচ ‘১৭) শিক্ষার্থী যথাক্রমে তামিম, জাওয়াদ, অজয়, মুয়িদ, আশফাক, নিলয়, আয়েশা, জাইমা প্রমুখ।