“চুয়েটে ফ্রেসার্স ফুটবল টুর্নামেন্টে বিজয়ী কম্পিউটার কৌশল বিভাগ”

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

বিদায়ীরা যায়, নতুন আসে। নতুনদের বরণ করে নিয়েই আবার শুরু হয় আরেক অধ্যায়ের যাত্রা। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের(‘২১ ব্যাচ) শিক্ষার্থীদের নবীণবরণ ও অভ্যর্থনা উপলক্ষে ফ্রেসার্স ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে  চুয়েট স্পোর্টস ক্লাব।

গত পহেলা অক্টোবর (রবিবার) টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইটিই)-২১ দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ (সিএসই)-২১ দল। ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন সিএসই-২১ দলের মো. নাজিম রাজু, প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট ইটিই-২১ দলের রাশেদুল হাসান শুভন এবং সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পেয়েছেন ইটিই-২১ দলের তন্ময় দও।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পেট্রলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং(পিএমই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, ইটিই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আজাদ হোসেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উক্ত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।