চুয়েটে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা তৈরিতে মশক নিধন সপ্তাহ পালিত

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ডেঙ্গু রোগ প্রতিরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মশক নিধন সপ্তাহ-২০২৩ শুরু হয়েছে।

আজ ২৩শে জুলাই (রবিবার) ২০২৩ খ্রি. সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন উপস্থিত ছিলেন ।

আরও উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা-সহ বিভিন্ন পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, সেন্টার চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ । উল্লেখ্য, আগামী এক সপ্তাহব্যাপী বিশ্ববিদ্যালয়ের জুড়ে উক্ত মশক নিধন কর্মসূচি চলমান থাকবে।