চুয়েটে জার্মানির শিক্ষাবৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) উচ্চ শিক্ষায় জার্মানিতে শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ই অক্টোবর(মঙ্গলবার) চুয়েট ক্যারিয়ার ক্লাব ও বাংলাদেশে জার্মান ভিত্তিক সংগঠন ড্যাড বাংলাদেশের যৌথ সহায়তায় চুয়েটের পুরকৌশল বিভাগের সভা কক্ষে এ আয়োজন করা হয়। দ্যা জার্মানি একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস মুলত বাংলাদেশ থেকে জার্মানিতে পড়াশোনার উদ্দেশে পাড়ি দেয়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। যাদের সংক্ষেপে বলা হয় ড্যাড স্কলারশিপ। স্নাতকোত্তর ও পিএইচডির জন্য এ স্কলারশিপ প্রদান করেন।

সহকারী প্রকল্প পরিচালক ও ভাষা বিষয়ক বিভাগের প্রধান টিম ফথ জার্মান ভাষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন

উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চুয়েট ক্যারিয়ার ক্লাবের মডারেটর এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল(ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইইই বিভাগের ‘২০ ব্যাচের(শিক্ষাবর্ষ ২০২২-২৩) শিক্ষার্থী অংকন চৌধুরী।

কুইজের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান সময়ে টিম ফথ

অনুষ্ঠানের ১ম পর্বে ড্যাড বাংলাদেশের আঞ্চলিক কর্মকর্তা মাহমুদুল হাসান সুমন স্কলারশিপ বিষয়ক ধারণা, আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিবরণ দেন। পরবর্তীতে সহকারী প্রকল্প পরিচালক ও ভাষা বিষয়ক বিভাগের প্রধান টিম ফথ জার্মান ভাষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন । অবশেষে ড্যাড বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক মাহিমা হক জার্মানি ভাষা শিক্ষার অভিজ্ঞতা বর্ণণা করেন।

এরপর অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে প্রেজেন্টেশন এর উপর কুইজের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি বিশ্বরূপ গোস্বামীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মিস্ত্রি, গণযোগাযোগ সম্পাধক মো. গোলাম রব্বানী, সহকারী সম্পাদক তুহিন হাসান, হামিদুল হক, দিব্য ঘোষ, ওমর আব্দুল্লাহ, নাহিয়ান, ফখরুলসহ প্রায় ২০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।