চুয়েটে আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাঈদ চৌধুরীঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)-এ আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শহীদ মোহাম্মদ শাহ হল।

গতকাল শনিবার বিকেলে চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় শহীদ মোহাম্মদ শাহ হল বনাম শেখ রাসেল হল।এতে শহীদ মোহাম্মদ শাহ হল ২উইকেটে জয় লাভ করে।নির্ধারিত ১৪ওভারের খেলায় শেখ রাসেল হল প্রথমে ব্যাটিং করে ৯৫রান করে। ৯৬রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩ ওভার ৪বলে ৮উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় শহীদ মোহাম্মদ শাহ হল। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন তাহসিন রহমান মাহি। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন মামুন ইসলাম।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক রেজাউল করিম, শেখ রাসেল হলের প্রভোস্ট রিয়াজ আক্তার মল্লিক, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক সানাউল রাব্বী পাভেল প্রমুখ।

চুয়েট স্পোর্টস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মত আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে ৫টি হল অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য প্রতিটি হলকে ধন্যবাদ জানিয়ে চুয়েট স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন ইসলাম বলেন,
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্রাণবন্ত ও মাদকমুক্ত রাখতে স্পোর্টস ক্লাব সবসময়ই সজাগ।এধরণের টুর্নামেন্ট সামনের দিনগুলোতে আরও আয়োজন করা হবে।