চুয়েটনিউজ২৪ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চট্টগ্রামস্থ স্থানীয় শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম’ থেকে ৪০টি পরিবারকে ইদ উপহারস্বরুপ খাদ্য সামগ্রী উপহার দিয়েছে।
জানা যায়, প্রতিবছর রোজায় ফোরাম থেকে ইফতার মাহফিলের আয়োজন করে যেখানে চুয়েটের চাটগাঁইয়া ছাত্র ছাত্রীদের বৃহৎ মিলনমেলায় পরিণত হয়। করোনা মহামারীর কারণে এবারে এমন কিছু আয়োজন সম্ভব হচ্ছে না। তাই এবারে সংকটাপন্ন অবস্থায় সকলের সম্মিলিত সিদ্ধান্তে অসচ্ছল মানুষের মাঝে ইদ উপহার দেওয়ার সিদ্ধান্ত হয়। এই পরিস্থিতিতে চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম, চুয়েট এর সকল সদস্যদের সহযোগিতা এবং পরিশ্রমের ফলে আমরা প্রায় ৪০ পরিবারকে ইদ উপহার স্বরূপ খাদ্য সামগ্রী দিয়েছি।
যাতে ছিল- ৫ কেজি চাল,১ কেজি ডাল, ২ কেজি আলু,২ কেজি পিয়াজ,১ কেজি চিনি,১ কেজি তেল,১/২ কেজি লবণ, ১টি ডেটল সাবান।
এব্যাপারে চট্টগ্রাম স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন জানান, বাংলাদেশের যেকোনো বিপর্যয়ে সচেতন ছাত্রসমাজ হিসেবে সবসময় এগিয়ে এসেছি এবং সামনেও আসব। কিছু চুয়েটিয়ান ছোট ভাইবোনকেও অর্থ সাহায্য দেওয়া এবং সংগঠনের যেসব সদস্যদের আত্মীয়স্বজনের সাহায্যের প্রয়োজন ছিল তাদের আর্থিক সহযোগিতা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। এছাড়া করোনা মোকাবিলায় যদি প্রশাসনের চট্টগ্রামে স্বেচ্ছাসেবকের প্রয়োজন হয় তাহলে চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম এর সকল সদস্য প্রস্তুত আছে।
