গ্রীন ফর পীসের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

গ্রীন ফর পীসের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
গ্রীন ফর পীসের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

 

চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিবেশ ও মানবতাবাদী সংগঠন গ্রীন ফর পীস গত দুই জানুয়ারি শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগিতে শীতবস্ত্র বিতরণ করে। স্থানীয় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এসময় অংশ নেয় সংগঠনটির প্রায় ২০জন সদস্য।

চুয়েটের বিভিন্ন আবাসিক হল থেকে সংগৃহীত এবং শিক্ষকদের আর্থিক সহযোগিতায় ক্রয়কৃত শীতবস্ত্র বিতরণ করা হয় বেতাগির দরিদ্র পল্লীসহ একটি স্থানীয় একটি এতিমখানায়। গ্রীন ফর পীসের সাধারণ সম্পাদক আবুজার লস্কর বলেন, শীতার্ত মানুষের অবস্থা দেখে তাদের পাশে এসে দাঁড়াটা পারাটা সত্যিই খুব আনন্দের ছিল। আশা করছি ভবিষ্যতে গ্রীন ফর পীস আরো বড় পরিসরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারবে।

তারিখ: ৫.১.২০১৬