রাফাত হাসান দিগন্তঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিস এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি, রবিবার বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে আয়োজিত এ সভায় সংগঠনটির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
১৮ সদস্যের নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস.এম. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন জি.এস. কিবরিয়া। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন এস.এম. ইসরাফিল শুভ। এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে অসীম দে, সহ-সাংগঠনিক সম্পাদক পদে দিল আফরোজ জেরিন এবং অর্থ সম্পাদক হিসেবে সাঈদ-উজ-জামান নির্বাচিত হয়েছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. রিয়াজ আক্তার মল্লিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. জামাল উদ্দিন আহমেদ এবং সংগঠনটির সাবেক সহ-সভাপতি ইঞ্জিঃ শহীদ-উজ-জামান কিরণ উপস্থিত ছিলেন।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি এস.এম. মনিরুল ইসলাম (সজীব) নিজের লক্ষ্য ও উদ্দেশ্য জানিয়ে বলেন, গ্রিন ফর পিস শীঘ্রই দেশের শীর্ষস্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। গ্রিন ফর পিসের কার্যক্রম শুধু চুয়েটে নয়, বরং সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই।
