সাঈদ চৌধুরীঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারস (এএসসিই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৯ মে) চুয়েটের পুরকৌশল বিভাগের সভাকক্ষে এই সাধারণ সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের ফ্যাকাল্টি এডভাইজর অধ্যাপক ড. আয়শা আখতার, পুরকৌশল বিভাগের প্রভাষক মোঃ আসিফুর রহমান, সাবিকুন নাহার নিলু, মোঃ জুবায়ের এবং মোঃ মিরাজুল ইসলাম। এছাড়াও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হন এএসসিই বাংলাদেশ সেকশন এর প্রেসিডেন্ট প্রকৌশলী মো. দিদারুল আলম, এফ. এএসসিই এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার ২০২২ কমিটির সভাপতি এস.এম. রুম্মান।
অনুষ্ঠানে নতুন কমিটির তালিকা ঘোষণা করেন বিদায়ী সভাপতি। নব্য কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের ‘১৮ ব্যাচের শিক্ষার্থী জুশান আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের মুমতাহিনা আলম মুমু। এছাড়া অনুষ্ঠানে চ্যাপ্টারের ২০ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ২০২৩ ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে মেকানিক্স অলিম্পিয়াড প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন, ড্যানিয়েল ডব্লিউ মেড প্রতিযোগিতা এবং সেরা বার্ষিক ম্যাগাজিনর প্রচ্ছদ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্কশপের অধ্যাপকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।