আজহারুল ইসলাম :
[dropcap]যে[/dropcap] কোন ধরনের অসুস্থতা কিংবা অনাকাঙ্খিত দুর্ঘটনা নিমিষেই পাল্টে দিতে পারে একটি সতেজ প্রাণের দৈনন্দিন পথ চলাকে , ধূসর করে দিতে পারে ভবিষ্যতের সুন্দর দিনগুলোকে। সবার সম্মিলিত প্রচেষ্টা, একটি পরিকল্পনা, একটু ক্ষুদ্র প্রয়াস এবং অংশগ্রহণ এ ধরনের অসুস্থতা কিংবা অনাকাঙ্খিত দুর্ঘটনাকে মোকাবেলা করার জন্য মানসিক শক্তি বাড়িয়ে দেয় অনেকটাই । হয়তো ফিরিয়ে দিতে পারে প্রাণের স্পন্দন , শৈশবে দেখা স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দেয়ার জন্য পেতে পারে অরেকটি সুযোগ। মূলত এ ধরনের প্রয়াস থেকেই “আমরা আমাদের জন্য” এই স্লোগানকে সামনে রেখে গঠন করা হয়েছে ‘চুয়েট চিকিৎসা সহায়তা তহবিল।’
চুয়েটের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগে অধ্যায়নরত শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের ( যেমন, পিতা-মাতা, স্বামী- স্ত্রী বা সন্তান) যে কোন ধরনের অসুস্থতা কিংবা অনাকাঙ্খিত দুর্ঘটনায় আর্থিকভাবে পাশে দাড়ানো এবং সম্মিলিতভাবে মোকাবেলা করাই এ তহবিলের উদ্দেশ্য। গত ১৪ জুন ২০১৬ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (আইইবি) এর ঢাকা কেন্দ্রে প্রকৌশলী মো: জসিম উদ্দীনকে চেয়ারপারসন এবং প্রকৌশলী অসীম কুমার ঘোষকে যুগ্ম চেয়ারপারসন করে ছয় সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয় । গত ৬ অক্টোবর আইইবি এর চট্টগ্রাম সেন্টারে এই তহবিলের ওয়েবসাইটের উদ্বোধন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়েট চিকিৎসা তহবিলের সদস্য হওয়ার জন্য নির্দিষ্ট ফরমে সরাসরি আবেদন করা যাবে। এছাড়াও অনলাইনেও প্রয়োজনীয় তথ্য পূরন করে আবেদন করা যাবে। প্রকৌশলী, অধ্যয়নরত শিক্ষার্থীদের নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে আবেদন করতে হবে। এককালীন রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে আজীবন সদস্য পদে লাভেরও সুযোগ রয়েছে। ব্র্যাক ব্যাংক এবং সোনালী ব্যাংকের যে কোন শাাখায় নির্দিষ্ট একাউন্ট নাম্বারে রেজিস্ট্রেশন ফি জমা দেয়া যাবে। নির্বাহী কমিটির সভায় গ্রহণযোগ্য আবেদনকারীদের প্রতি মাসের শেষ তারিখে আবেদনের ভিত্তিতে সদস্য নম্বর প্রদান করা হয়।
পরিচালনার জন্য চুয়েট চিকিৎসা তহবিলের রয়েছে একটি সুনির্দিষ্ট নীতিমালা । এ নীতিমালা অনুযায়ী চুয়েট প্রাক্তন ছাত্র সমিতি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চুয়েট চিকিৎসা সহয়তা তহবিলের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষন করা সহ নির্বাহী কমিটিকে পরামর্শ প্রদান করে থাকে ।
সম্প্রতি সন্ত্রাসীদের হামলায় আহত চুয়েটের ১১ ব্যাচের কম্পিউটার প্রকৌশল বিভাগের ছাত্র মুক্তাদির শাওন এবং ব্রেইন টিউমারে আক্রান্ত ’০৩ ব্যচের (তড়িৎ কৌশল বিভাগ) আবু ওসমান আল মাহবুবের চিকিৎসায় এ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে এ তহবিলের কার্যক্রমের ব্যাপ্তি আরো বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন ।
# ১.১১.২০১৬
