শিক্ষকদের আন্দোলন চলাকালীন সময়ে বন্ধ থাকবে দুপুরের চুয়েট বাস

ইনজামামুল হক:

অষ্টম পে স্কেলে বেতন বৈষম্যের প্রতিবাদে ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনে বন্ধ রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয় আন্দোলন চলাকালীন চট্টগ্রাম শহর থেকে শিক্ষার্থী না আসায় বন্ধ রাখা হচ্ছে দুপুরের শিফটের চুয়েট বাস। তবে সকাল এবং বিকেলের শিফটে আগের নিয়মেই চুয়েট বাস চালু রাখা হব এ ব্যাপারে চুয়েটের যানবাহন পরিচালনা কমিটির সভাপতি ড. কাজী দেলোয়ার হোসেন চুয়েটনিউজকে বলেন, শিক্ষার্থী না আসায় দুপুরের চুয়েট বাস বন্ধ থাকলেও সকাল এবং বিকেলের শিফটে চুয়েট বাস চালু থাকবে।

তারিখ: ১১.১.২০১৬