সৈকত কুমার:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অন্যতম সংগঠন অ্যান্ড্রোমিডা স্পেস অ্যান্ড রোবোটিক্স রিসার্চ অর্গানাইজেশান (অ্যাসরো)-এর আয়োজনে স্পেস ও অ্যাসট্রোনোমি বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ই জানুয়ারি (মঙ্গলবার) বিকেল সাড়ে চার ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শ্রেণীকক্ষে এ সেমিনার আয়োজন করে সংগঠনটি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাসরো’র স্পেস বিষয়ক সম্পাদক ফাহিম ফয়সাল শুভ।
প্রথম বর্ষের (২১ ব্যাচে) শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত সেমিনারে সকল শিক্ষাথীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় । সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে ১ম তিন জনকে পুরষ্কৃত করা হয়। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন শাহদাত হোসেন রনি। পর্যায়ক্রমে ২য় ও ৩য় স্থান অর্জন করেন মোঃ ফাহিম রেজা ও অম্লান সরকার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অ্যাসরো’র সভাপতি মৃন্ময় মোদক ও সাধারণ সম্পাদক বিশাল মজুমদার।
এরপর, উপস্থিত শিক্ষার্থীদের অনুভূতি নেওয়া হয়। তারা এমন আয়োজনে জন্য অ্যাসরো’কে ধন্যবাদ জানায়। পুরো আয়োজনে মিডিয়া পার্টনার ছিল চুয়েট নিউজ২৪।
আয়োজন নিয়ে সভাপতি মৃন্ময় মোদক চুয়েট নিউজ২৪ কে জানান, স্পেস ও অ্যাসট্রোনোমি সবসময় অ্যাসরো’র অগ্রাধিকারে থাকে। পাশাপাশি চুয়েট শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আমারা বিভিন্ন বিষয়ে কর্মশালার আয়োজন করে আসছি। আশাকরি আমরা সামনে আরো গুরুত্বপূর্ণ কিছু সেমিনার ও কর্মশালা নিয়ে হাজির হব।