চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আজ দুপুর আড়াইটায় চুয়েট ছাত্রকল্যাণের উদ্দ্যোগে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মোহাম্মদ রফিকুল আলম। মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংঘঠনের মডারেটর শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে। ছাত্রসংঘঠনগুলোর মধ্যে ছিল চুয়েট সাংবাদিক সমিতি, জয়ধ্বনি, চুয়েট ছাত্রলীগ, চুয়েটডিএস, চুয়েট ছাত্র ইউনিয়ন, গ্রীন ফর পিস, আরএমএ, অ্যাসরো, চুয়েট ফটোগ্রাফি সোসাইটি, চুয়েট ফিল্ম সোসাইটি, চুয়েট ক্যারিয়্যার ক্লাব। আলোচনার বিষয়বস্তু ছিল “সম্মিলিত প্রয়াসে চুয়েটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে যাওয়ার পথে বিভিন্ন বাধা এবং বাধাগুলোর ঘঠনমূলক সমাধান”। আলোচনায় মডারেটর শিক্ষক এবং শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা তুলে ধরে। পরে ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড.মশিউল হক সমস্যাগুলোর সমাধানের বিভিন্ন যুক্তি উপস্থ্াপন করেন এবং কিছু নীতিমালা প্রণয়ন করেন। সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-ছাত্রকল্যাণ পরিচালক ড. জি. এম. সাদিকুল ইসলাম।
তারখি:২৯-০৮-২০১৬