চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের শেষ বর্ষের(১১-ব্যাচ) শিক্ষার্থী মুক্তাদির শাওনের উপর আক্রমনের প্রতিবাদে টানা চতুর্থ দিনের মত কর্মসূচি পালন করেছে শেষ বর্ষের সকল শিক্ষার্থী।কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে গোল চত্বর সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে মানববন্ধনের আয়োজন করে শাওনের ঘাতকদের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।দুপুরের বৃষ্টি-বাদল উপেক্ষা করেও বিপুল পরিমান শিক্ষার্থী উক্ত মানববন্ধনে মানববন্ধনে অংশগ্রহণ করে।এছাড়াও দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দেয়াল লিখন।এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে দেয়াল লিখনের মাধ্যমে শাওনের ঘাতকদের আজীবন ছাত্রত্ব বাতিলের দাবি জানানো হয়।
উল্লেখ্য যে,গত ২৮ সেপ্টেম্বর ফেসবুক স্ট্যাটাসের জের ধরে শাওনের উপর হামলা চালানো হয়।বর্তমানে শাওন ঢাকার এপলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তারিখঃ০৫-১০-২০১৬ ইং
