টিভির পর্দায়, হলিউড সিনেমায় কিংবা কমিপউটারে গেম খেলতে গিয়ে রোবটের যুদ্ধ দেখে অভ্যস্থ আমরা। কিন্তু চোখের সামনেই উন্মুক্ত মঞ্চে যুদ্ধ খেলায় মেতে উঠছে রোবট, ব্যপারটি ভাবতে গেলেই রোমাঞ্চের ¯^v` পওয়া যায়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বৈচিত্র পূর্ণ এমন রোমাঞ্চের অভিজ্ঞতা অর্জন করলো দেশের কিছু রোবট প্রেমী। গত ২৬ ও ২৭ b‡f¤^i বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগ আয়োজন করে নবায়ন যোগ্য শক্তি বিষয়ক জাতীয় সম্মেলন। এ সম্মেলনের অংশ হিসেবে চুয়েটের রোবট গবেষণা বিষয়ক সংগঠন অ্যান্ড্রোমিডা স্পেস অ্যান্ড রোব রিসার্চ অরগানাইজেশন (অ্যাসরো) বাংলাদেশে প্রথমবারের মত আয়োজন করে রোবট যুদ্ধ (রোব ফাইট) প্রতিযোগিতা। রোবট যুদ্ধে অংশগ্রহণ করে চুয়েট সহ দেশের ১২ টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩৬ টি দলের রোবট। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়েট উপাচার্য মো. জাহাঙ্গীর আলম।
রোবট নিয়ে বিভিন্ন ধরণের প্রতিযোগিতা থাকলেও যুদ্ধকে বেছে নেয়ার কারণ হিসেবে অ্যাসরোর বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘রোবট গবেষণায় উন্নতি করতে হলে প্রথমে রোবটের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি করতে হবে। আর যুদ্ধ বিষয়ক ব্যপারে সহজেই কৌতুহল সৃষ্টি হয় যার মাধ্যমে নতুন প্রজন্ম রোবট গবেষণায় উৎসাহিত হতে পারে।
প্রতিযোগিতার প্রক্রিয়া
রোবটের যুদ্ধ করার জন্য একটি বিশেষ মঞ্চ তৈরি করা হয়। প্রতিবার যুদ্ধে অবতীর্ণ হয় দুটি রোবট। প্রতি যুদ্ধের সময় রাখা হয় পাঁচ মিনিট করে। প্রতিপড়্গকে আঘাত ও রোবটের নিয়ন্ত্রন কৌশলের উপর ভিত্তি করে নির্ধারন করা হয় বিজয়ী রোবট। রোবটগুলোকে নিয়ন্ত্রন করা হয় মঞ্চের বাইরে থেকে দূরনিয়ন্ত্রন প্রযুক্তির মাধ্যমে। ২৬ b‡f¤^i রোব ফাইটের প্রথমিক বাছাই পর্ব শেষে কোয়র্টার ফাইনালের জন্য নির্বাচিত হয় ৮ টি দল। ২৭ b‡f¤^i চুড়ানত্ম প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের রোবটদল অ্যাআইইউবি নিনজা। প্রতিযোগিতার রানর্সআপ এবং তৃতীয় হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল ব্র্যাক সেস্টো এবং ব্যাক বেঞ্চারস ।
প্রতিযোগিতার সমাপনী বক্তব্যে চুয়েটের উপাচার্য প্রতিযোগিতার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ এবছর জাতীয় পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতার সফলতা থেকে উৎসাহ নিয়ে আগামীতে আনত্মর্জাতিক পর্যায়ে রোবট যুদ্ধ আয়োজন করবে চুয়েট।’
আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব শ্যাম সুন্দর সিকদার।