প্রতিষ্ঠানিক-ব্যবহারিক জ্ঞান, প্রকৌশল বিদ্যা ও প্রযুক্তির সাথে নৈতিক মূল্যবোধ শিক্ষাদানের মধ্যে দিয়ে নতুন প্রজন্ম কে দেশপ্রেমে উজ্জ্বীবিত করে ডিজিটাল বাংলাদেশ গঠনই এ সরকারের লক্ষ্য। কাল কক্সবাজারে হোটেল লং বিচে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ইন্টারনেশন্যাশনাল ফোরাম অন স্ট্র্যাটিজিক টেকনোলজি-(আইফস্ট) এর নবম সম্মেলন প্রধান অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এ প্রত্যয় বক্ত্য করেন । তিনি আরো বলেন ,‘ আইফস্টের মত সম্মলনের মধ্যে দিয়ে আমদের সাথে সর্বশেষ আবিষ্কার ও গবেষণালব্ধ ফলাফলের পরিচয় হবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড.মো: জাহাঙ্গীর আলম ও আইফস্ট প্রধান কার্যালয়ের চেয়ারম্যান সি.এম.পার্ক । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান এবং চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। সম্মেলনেরে প্রথম দিনে সকাল নয়টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. কায়কোবাদের সম্মলনের মূলবক্তব্য(কি -নোট) প্রদানের মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপরই দশটা থেকে একই সাথে পাওয়ার সিস্টেম,ফলিত প্রকৌশল বিজ্ঞান,পুরকৌশলবদ্যা ও ডিজিটাল সিগনালিং প্রসেস এ চারটি ভাগে প্রকল্প প্রদর্শনী শুরু হয়। এ সময় দেশ বিদেশের বিভিন্ন গবেষক তাদের পরীক্ষা ও গবেষণা সম্পর্কে ধারনা তুলে ধরেন । প্রদর্শনীর পর জাপান থেকে আগত অধ্যাপক ড. ইশিকো তয়োদা সম্মলনের দ্বিতীয় মূলবক্তব্য প্রদান করেন। দুপুর দুটায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান । এসময় বক্তারা বিভিন্ন ক্ষেত্রে আইফস্ট এর প্রয়োজনীয়তা ও প্রযুক্তি নির্ভর জাতি গঠনের দৃঢ় পদক্ষেপের আহ্বান জানান। এ এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন,‘ আমরা যে কক্সবাজারে সাগরতীরে দাঁড়িয়ে এ সম্মেলন করছি তা অতি দুর্যোগ প্রবণ একটি এলাকা । আইফস্টের মত সম্মলনের মাধ্যমে কি করে দুযোর্গ প্রতিরোধ ব্যবস’া গড়ে তোলা যায় সে দিকে লক্ষ্য দিয়া উচিৎ। এছাড়াও তিনি কৃষিক্ষেতে সর্বাাধুনিক প্রযুক্তি ব্যবহারের দাবি জানান।
চুয়েটের উপচার্য ড. মো. জাহাঙ্গীর আলম তার বক্তব্য বলেন এ সম্মেলনের মাধ্যমে চুয়েটকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তোলা পথ সুগম হলো। বিকালে পাঁচটা থেকে দুটি বিভাগে আবার প্রকল্প প্রদর্শনীর মধ্যে দিয়ে সন্ধ্যা সাতটায় দিনব্যাপী কার্যক্রম সমাপ্তি হয়।