চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ভূমিকম্প ও পরিবেশগত দূযোর্গ বিষয়ক প্রথম জাতীয় সম্মেলন (1st National Conference on Earthquake and Environmental Disaster) অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের ইনস্টিটিউট অব আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং রিসার্চ এবং ডিজাস্টার এন্ড এনভায়রণমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তনজনিত বিপদের মুখোমুখি বাংলাদেশ। প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট দুর্যোগ ও দূষণের ঘনঘটা আমাদের দেশে। ভৌগলিক কারণে আমাদের এসব বিপদ মোকাবেলা ও ব্যবস্থাপনা করেই টিকে থাকতে হবে। এ লক্ষ্যে আমাদের এ দুযোর্গ ও দূষণরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।সম্মেলনে মোট গুরুত্বপূর্ণ ৪টি প্রবন্ধ উপস্থাপিত হয়।
তারিখ: ১৭.১২.২০১৫
