চুয়েটনিউজ২৪ ডেস্ক:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের (আইসিই) তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী বর্ষপূর্তি উৎসব আজ সোমবার শেষ হয়েছে। আজ শেষ দিনে উৎসবের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস মিলনায়তনে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক উপস্থিত ছিলেন। তাঁরা প্রোগ্রামিং প্রতিযোগিতাসহ ৩৩টি ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষক শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে সহ-উপাচার্য বলেন, মানুষের মস্তিষ্কে ৩০ ট্রিলিয়ন নিউরন আছে। যেখানে মৌমাছির মত ক্ষুদ্র একটি পোকা মাত্র ৯০টি নিউরন দিয়েই মৌমাছি বহুমাত্রিক কাজ করতে পারে। তিনি আরও বলেন, আজকে তোমরা যারা এবিভাগের শিক্ষার্থী আছ, তোমরা এ বিভাগকে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত করবে। এছাড়াও এসময় আরও বক্তব্য রাখেন, অধ্যাপক মমিনুল হক, আইসিই বিভাগের চেয়ারম্যান ড. মো. আশিকুর রহমান খান, সহকারি অধ্যাপক জনাব আবিদুর রহমান, প্রভাষক জনাব মো. আমজাদ হোসেন।
বিকেলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব হয়।
