জাপান দূতাবাসের প্রতিনিধি দলের সাথে চুয়েট উপাচার্যের মতবিনিময়


মনির হোসেন

চুয়েটের সাথে উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সহযোগিতা ও সম্পর্কোন্নয়নে কাজ করার আগ্রহ পোষণ করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে বাংলাদেশে নিয়োজিত জাপান দূতাবাসের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে।

৭ আগস্ট বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উক্ত সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় জাপান এলামনাইদের জাপান হতে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে চুয়েট তথা বাংলাদেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার কথা স্মরণ করিয়ে দেন। একইসাথে জাপান সরকার বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জাপান আরো বেশি অবদান রাখতে চান বলেও তাঁরা জানান।

চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এ সময় প্রতিনিধি দলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, জাপান বাংলাদেশের পরিক্ষীত বন্ধু রাষ্ট্র। আগামি দিনগুলোতে জাপান-বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- জাপান দূতাবাসের মিনিস্টার মিস্টার তাকেশি ইতো এবং দূতাবাসের জনসংযোগ বিভাগের প্রধান মিস মাই তোমোরি ।

এ সময় চুয়েটে কর্মরত জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এলামনাই পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, তড়িৎ ও তাড়িতকৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আসিফুল হক, তড়িৎ ও তাড়িতকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মহি উদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এম.কে. মোহাম্মদ জিয়াউল হায়দার, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজাদ হোসেন, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আফতাবুর রহমান, তড়িৎ ও তাড়িতকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আসাদ রহমান ও সহকারী অধ্যাপক ড. নুসরাত জাহান, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সজল চৌধুরী ও সহকারী অধ্যাপক তাজিয়া রহমান, মানবিক বিভাগের সহকারী অধ্যাপক ফরহাত জামিলা এবং স্থাপত্য বিভাগের প্রভাষক বিপ্লব কান্তি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাপান থেকে উচ্চশিক্ষা ও গবেষণা সম্পন্ন করে প্রায় ২১ জন শিক্ষক বর্তমানে চুয়েটে বিভিন্ন বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

তারিখঃ ০৭/০৮/২০১৯